দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিটি মার্কিন সেনাকে আটক বা হত্যার জন্য ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি রবিবার সাংবাদিক দিবসের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
রোববার (১৬ আগস্ট) ইরানের ফার্স নিউজ এ তথ্য প্রকাশ করে।
তিনি বলেন, ‘জনগণের অংশগ্রহণে কোনো ইরানি বাহিনী যদি কোনো মার্কিন আগ্রাসী সেনাকে আটক বা হত্যা করতে সক্ষম হয়, তাহলে ইরানের জনগণের পক্ষ থেকে তাকে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।’
এদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান মার্কিন সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক অংশ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।
তেহরানের দাবি, আইআরজিসি আইএসসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
কেএম