দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্পেনের নিয়ন্ত্রণাধীন সেউতা উপনিবেশে গণহারে অনুপ্রবেশের সামাজিক যোগাযোগমাধ্যমের আহ্বানের পর মরক্কোর উত্তরাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সেউতার সীমান্তবর্তী ফনিদেক শহরসহ তেতোয়ান, তানজের ও নাদোরে যাওয়ার পথে নিরাপত্তাচৌকি জোরদার করেছে কর্তৃপক্ষ। ফনিদেক ও সেউতার মধ্যকার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের পাশাপাশি বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও সহায়ক বাহিনী মোতায়েন করা হয়েছে।
আগামী ১৫ আগস্টকে সামনে রেখে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেনামি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও বার্তায় সেউতা ও মেলিয়া সীমান্তে গণহারে অবৈধভাবে প্রবেশের আহ্বান জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রশিদ আল-খালফি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বেশ কিছু পোস্ট ও বার্তা নজরে এসেছে। এসব আহ্বান মানুষের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে এবং অভিবাসন ইস্যুকে কাজে লাগিয়ে উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা ঠেকাতে এবং এর সঙ্গে জড়িতদের আটক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২৯ থেকে ৩১ জুলাই সেউতা সীমান্তে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় অনিয়মিত অনুপ্রবেশের ঘটনা ঘটে। ওই সময় হাজার হাজার মরক্কোর নাগরিক সেউতার দিকে এগিয়ে গেলেও পরে তাদের অধিকাংশই ফনিদেকে ফিরে যায়।
মরক্কোর জাতীয় মানবাধিকার পরিষদের হিসাবে, ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। তবে স্পেনের দেওয়া হিসাবে নিহতের সংখ্যা ৮০। মরক্কোর কর্তৃপক্ষের দাবি, প্রায় ৪০ হাজার মানুষ সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিল। অন্যদিকে স্পেনের হিসাবে এই সংখ্যা ৭০ হাজারের বেশি।
মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত সেউতা ও মেলিয়া ভৌগোলিকভাবে দেশটির অংশ হলেও বর্তমানে দুটি অঞ্চলই স্পেনের প্রশাসনের অধীনে রয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
যে আই