• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সিউটায় নজিরবিহীন অভিবাসী সংকট, স্পেনে সীমান্ত নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ আগস্ট ২০২৬, ১৩:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটায় প্রায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশের ঘটনায় মানবপাচারকারী চক্রকে দায়ী করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তমুক্ত শেনজেন ব্যবস্থাও সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার সিউটা সফরে গিয়ে সানচেজ বলেন, এটি স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন। তার দাবি, মানবপাচারকারী চক্র স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়কে ভুলভাবে ব্যাখ্যা করে অভিবাসীদের সীমান্ত পাড়ি দিতে উৎসাহিত করেছে।

স্পেনের কর্মকর্তাদের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৮ হাজারের বেশি অভিবাসী স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন।

সিউটা ও মেলিলা—উত্তর আফ্রিকায় স্পেনের দুটি ছিটমহল—ইউরোপীয় ইউনিয়নের আফ্রিকার সঙ্গে একমাত্র স্থলসীমান্ত। দীর্ঘদিন ধরেই উন্নত জীবনের আশায় আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম রুট হিসেবে পরিচিত এই অঞ্চল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সীমান্ত এলাকায় নজিরবিহীন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাজার হাজার মানুষ সমুদ্রপথে সাঁতরে কিংবা সীমান্তসংলগ্ন পাথুরে এলাকা পেরিয়ে সিউটায় প্রবেশ করেন। তাদের মধ্যে নারী, শিশু এবং নবজাতকও ছিল। কর্তৃপক্ষের ধারণা, অনুপ্রবেশকারীদের অন্তত সাত হাজারই অপ্রাপ্তবয়স্ক।

সিউটার স্থানীয় প্রশাসনের প্রধান হুয়ান জেসুস ভিভাস বলেন, একদিনে আগত মানুষের সংখ্যা শহরটির মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের সমান। বর্তমানে শহরটির জনসংখ্যা প্রায় ৮৩ হাজার ৬০০।

পরিস্থিতি সামাল দিতে স্পেন সরকার সিউটা ও মেলিলায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। পাশাপাশি মরক্কোর সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী সানচেজ। তিনি বলেন, অবৈধভাবে প্রবেশকারীদের ফেরত পাঠাতে মরক্কো কর্তৃপক্ষ সহযোগিতা করছে।

এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সিউটার পরিস্থিতিকে ‘ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি’ উল্লেখ করে স্পেনের সঙ্গে শেনজেন ব্যবস্থা সাময়িক স্থগিতের ঘোষণা দেন। জার্মানি, ফিনল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের নেতারাও সীমান্ত নিয়ন্ত্রণে স্পেনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

গাজায় হামাসের নিরস্ত্রীকরণে ঐতিহাসিক অগ্রগতি, তবে শান্তি প্রতিষ্ঠায় রয়ে গেছে বড় চ্যালেঞ্জ

ইরান যুদ্ধে ‘এক্সিট প্ল্যান’ খুঁজছেন ট্রাম্প, নতুন ফ্রন্টে জটিল হচ্ছে সংকট

এল নিনোর তীব্র প্রভাবে বাড়তে পারে বৈশ্বিক দুর্যোগ, জাতিসংঘের সতর্কবার্তা

অন্যদিকে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ইতালির পদক্ষেপকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে ইউরোপীয় সংহতির আহ্বান জানান। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লায়েন সিউটার পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে দ্রুত সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘটনাটিকে ‘বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন।

সূত্র: বিবিসি

এমএস/

  • অভিবাসী সংকট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।