• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ভারতের ভূখণ্ড নিজেদের দাবি নেপালের, নেপথ্যে ২১০ বছরের পুরোনো চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৬, ২৩:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত-নেপাল সীমান্ত বিরোধের কেন্দ্রে থাকা ২১০ বছরের পুরোনো সুগৌলি চুক্তির মূল নথিই খুঁজে পাচ্ছে না নেপাল। দেশটির সরকার পার্লামেন্টে জানিয়েছে, ১৮১৬ সালের ওই চুক্তির মূল কপি তাদের কাছে আছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অথচ এই চুক্তির ব্যাখ্যার ওপরই লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার মালিকানা নিয়ে নেপালের দীর্ঘদিনের দাবি অনেকাংশে নির্ভর করছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নেপালের প্রতিনিধি পরিষদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, সরকারের কাছে সুগৌলি চুক্তির কিছু নথি রয়েছে। তবে সেগুলো মূল সরকারি চুক্তি কি না, তা নিশ্চিত নয়। মূল নথির সন্ধানে জাতীয় আর্কাইভ, বিভিন্ন মন্ত্রণালয়, গ্রন্থাগার, জাদুঘর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়েও এর হদিস মেলেনি।

১৮১৪-১৬ সালের অ্যাংলো-নেপাল যুদ্ধের পর ব্রিটিশ ভারত ও নেপালের মধ্যে সুগৌলি চুক্তি হয়। ১৮১৫ সালের ডিসেম্বরে চুক্তিটি স্বাক্ষরিত এবং ১৮১৬ সালের মার্চে অনুমোদিত হয়। আধুনিক নেপালের সীমানা নির্ধারণে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।

চুক্তির পঞ্চম অনুচ্ছেদে কালি বা মহাকালী নদীকে নেপালের পশ্চিম সীমান্ত হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু বিতর্কের মূল জায়গা হলো—এই নদীর উৎস কোথায়। নেপালের দাবি, নদীর উৎস লিম্পিয়াধুরায়। সে হিসাবে লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ নদীর পূর্বদিকে পড়ে এবং নেপালের ভূখণ্ডের অন্তর্ভুক্ত।

অন্যদিকে ভারতের দাবি, কালি নদীর উৎস লিপুলেখ অঞ্চলের নিচের ঝরনাগুলোতে। ভারত প্রশাসনিক ও রাজস্ব নথির ভিত্তিতে কালাপানিকে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার অংশ হিসেবে দাবি করে আসছে। দুই দেশই ব্রিটিশ আমলের মানচিত্র ও ঐতিহাসিক নথিকে নিজেদের দাবির পক্ষে ব্যবহার করে।

তবে সুগৌলি চুক্তিতে লিম্পিয়াধুরাকে কালি নদীর উৎস হিসেবে সরাসরি উল্লেখ করা হয়নি। ওই উৎস নির্ধারণকারী উভয় দেশের স্বীকৃত কোনো মানচিত্রও চুক্তির সঙ্গে সংযুক্ত ছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এই সীমান্ত বিরোধ ২০২০ সালে নতুন করে তীব্র হয়। ভারতের লিপুলেখ পর্যন্ত সড়ক উদ্বোধনের পর নেপাল আপত্তি জানায়।পরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকার লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে অন্তর্ভুক্ত করে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে। নেপালের পার্লামেন্টও সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ওই মানচিত্র অনুমোদন করে।

ভারত ওই পদক্ষেপকে ‘একতরফা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে এবং নেপালের ভূখণ্ডগত দাবির সম্প্রসারণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে। এতে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়।

এরই মধ্যে সাম্প্রতিক সময়ে ভারত ও চীন লিপুলেখ দিয়ে বাণিজ্য পুনরায় চালুর বিষয়ে সম্মত হলে নেপাল আবারও আপত্তি জানায়। কাঠমান্ডুর দাবি, লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা তাদের অবিচ্ছেদ্য ভূখণ্ড।

এখন সীমান্ত বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি সুগৌলি চুক্তির মূল নথিই নেপালের হাতে আছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে নেপাল বলছে, মূল কপি না মিললেও চুক্তি-সংশ্লিষ্ট নথি ও ঐতিহাসিক রেকর্ড তাদের কাছে রয়েছে এবং সীমান্ত নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত।

আরও পড়ুন

লুঙ্গি ডান্স, গোসল ও কফি পান, সাড়ে ৪ ঘণ্টা পর পৌনে ৫ লাখ টাকার বাইক নিয়ে চম্পট

সূত্র: ইন্ডিয়া টুডে

/অ

  • ভারত-নেপাল
  • সীমান্ত
  • বিরোধ
এ সম্পর্কিত আরও খবর
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮২
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X