দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অদ্ভুত এক চুরির ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে প্রায় সাড়ে চার ঘণ্টা অবস্থান করে চোর। এ সময় নিজের জন্য কফি বানিয়ে পান করার পাশাপাশি গোসল করে, কাপড় শুকিয়ে এমনকি জনপ্রিয় বলিউড গান ‘লুঙ্গি ড্যান্স’-এর সঙ্গে নাচও করে সে। এরপর শোরুম ম্যানেজারের ৪ লাখ ৭১ হাজার রুপি মূল্যের একটি কেটিএম মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফুটেজে ওই ব্যক্তিকে শোরুমের ভেতরে ‘লুঙ্গি ড্যান্স’ গানের সঙ্গে নাচতে দেখা যায়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বারাণসীর মণ্ডুয়াডিহ থানা এলাকায় ঘটনাটি ঘটে। শোরুমে অবস্থানের সময় ওই ব্যক্তি বেশ স্বাভাবিকভাবেই সময় কাটায়। নিজের জন্য কফি বানিয়ে পান করে এবং পরে গোসলও করে। গোসলের পর কাপড় শুকিয়ে আবার শোরুমের ভেতরেই নাচতে দেখা যায় তাকে।
সবশেষে শোরুম ম্যানেজারের বিলাসবহুল কেটিএম বাইকটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। বাইকটির মূল্য ৪ লাখ ৭১ হাজার রুপি।
ঘটনার পর বারাণসী পুলিশ তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে ডিসিপি বরুণা জোন কমিশনারেট জানিয়েছে, মণ্ডুয়াডিহ থানায় প্রাসঙ্গিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
/অ