দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালি পুনরায় চালু এবং বাব আল-মান্দাব প্রণালিতে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে এখনো কোনো সমঝোতা না হওয়ায় চলতি বছর বিশ্বে তেল সরবরাহ দৈনিক ৪৩ লাখ ব্যারেল কমতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
আইইএর সর্বশেষ মাসিক তেলবাজার প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাটতি বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান। এর ফলে চলতি বছর বিশ্বে মোট তেল সরবরাহ দৈনিক ১০ কোটি ২০ লাখ ২০ হাজার ব্যারেলে নেমে আসতে পারে।
এর আগে জুলাইয়ের পূর্বাভাসে চলতি বছর তেল সরবরাহ দৈনিক ৩৭ লাখ ব্যারেল কমতে পারে বলে জানিয়েছিল আইইএ। নতুন পূর্বাভাসে ঘাটতির পরিমাণ আরও ৬ লাখ ব্যারেল বাড়ানো হয়েছে।
আইইএ বলেছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং বাব আল-মান্দাব দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলের সুযোগ তৈরি করতে এখনো কোনো চুক্তি হয়নি। ফলে বছরের বাকি সময়ে তেল সরবরাহের পূর্বাভাস আবারও কমাতে হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, চলমান যুদ্ধের কারণে তেলবাজারে ঘাটতি আরও বাড়ছে। এর ফলে বছরের জন্য এখন পর্যন্ত এটিই বিশ্বে তেল সরবরাহের সর্বনিম্ন পূর্বাভাস।
সূত্র: আল জাজিরা
এমএস/