দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সোমবার প্রণালিটি দিয়ে মাত্র ছয়টি জাহাজ চলাচল করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালি দিয়ে চারটি পণ্যবাহী জাহাজ প্রবেশ করেছে। এর মধ্যে দুটি ছিল খালি তেলজাত পণ্যবাহী ট্যাংকার। অন্যদিকে, প্রণালিটি দিয়ে দুটি জাহাজ বের হয়েছে। এর মধ্যে একটি ছোট ট্যাংকারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যটিতে অবশিষ্ট জ্বালানি বহন করা হচ্ছিল।
যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন সাধারণত ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। কিন্তু বর্তমানে সেই তুলনায় জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে।
এদিকে, সোমবার বাব আল-মান্দেব প্রণালি দিয়ে মোট ২৫টি জাহাজ চলাচল করেছে। এ প্রণালিটি এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। কেপলারের তথ্য অনুযায়ী, বাব আল-মান্দেব দিয়ে জাহাজ চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। গত ১০ দিনের গড়ে প্রতিদিন প্রায় ২৪টি জাহাজ এই জলপথ ব্যবহার করেছে। অর্থাৎ, হরমুজ প্রণালির বিপরীতে বাব আল-মান্দেবে জাহাজ চলাচলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।
কেএম