• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

চীনের পূর্ব উপকূলে আঘাত হানছে টাইফুন ডলফিন, বন্যা-ভূমিধসের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৬, ১৪:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
টাইফুন ডলফিনের প্রভাবে চীনের ঝেজিয়াংয়ে বিশাল ঢেউ। ছবি : সংগৃহীত
টাইফুন ডলফিনের প্রভাবে চীনের ঝেজিয়াংয়ে বিশাল ঢেউ। ছবি : সংগৃহীত

চীনের পূর্ব উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিন আঘাত হানতে যাচ্ছে। রোববার রাত থেকে সোমবারের মধ্যে ঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে। এতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পাশাপাশি ব্যাপক বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, উপকূলে আঘাত হানার সময় টাইফুনটির বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬২ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পরে স্থলভাগে প্রবেশের সঙ্গে সঙ্গে এটি দুর্বল হয়ে পড়বে।

এর আগে টাইফুন ডলফিন জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রিফেকচারের ওপর দিয়ে বয়ে যায়। এতে ছয়জন আহত হন এবং ৫০ হাজারের বেশি ভবনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

চীনে আঘাত হানার আগে উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমুদ্রভিত্তিক কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, জাহাজগুলোকে বন্দরে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জলাধার, পাহাড়ি ঝরনা, ভূমিধসপ্রবণ এলাকা, নির্মাণকাজের স্থান ও পর্যটনকেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছে।

১০ আগস্ট পর্যন্ত ঝেজিয়াং, সাংহাই, ফুজিয়ান, জিয়াংসি, আনহুই ও জিয়াংসু প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝেজিয়াংয়ের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের প্রধান পূর্বাভাসবিদ ওয়াং হাইপিং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে জানান, উপকূলে আঘাত হানার পর ডলফিন পশ্চিম দিকে অগ্রসর হবে। পরে মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনের ওপর দিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

তবে স্থলভাগে ঝড়ের গতি কমে যাওয়ায় দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টি হতে পারে। এতে বিশেষ করে পাহাড়ি এলাকা ও ছোট নদীগুলোতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ছিয়ানতাং, ইয়ং, জিয়াও ও শুইইয়াং নদীতে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ছোট নদীগুলোর পানিও সতর্কসীমা অতিক্রম করতে পারে।

ঝেজিয়াং ও ফুজিয়ানে তৃতীয় স্তরের এবং জিয়াংসু ও আনহুইতে চতুর্থ স্তরের বন্যা জরুরি অবস্থা বহাল রেখেছে চীন। দেশটির চার স্তরের জরুরি ব্যবস্থায় প্রথম স্তরকে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়।

ভূমিধসসহ অন্যান্য ভূ-প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ঝেজিয়াংয়ে তৃতীয় স্তরের এবং আনহুইতে চতুর্থ স্তরের সতর্কতা জারি করেছে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়।

আরও পড়ুন

জিজানে সৌদি আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের

এদিকে সাংহাইয়ের ইয়াংশান বন্দরে টাইফুনের প্রস্তুতি হিসেবে জাহাজগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের পাঁচ শতাধিক ছোট ও মাঝারি আকারের জাহাজকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে।

সূত্র: রয়টার্স

/অ

  • চীন
  • ঝড়
এ সম্পর্কিত আরও খবর
সীমান্তে শান্তি বজায় রাখলেই চীনের সঙ্গে সম্পর্ক এগোবে: ভারত
সীমান্তে শান্তি বজায় রাখলেই চীনের সঙ্গে সম্পর্ক এগোবে: ভারত
বিপুল ছাড়ে হরমুজ প্রণালিতে জাহাজ খুঁজছেন চীন-ভারতের তেল শোধনকারীরা
বিপুল ছাড়ে হরমুজ প্রণালিতে জাহাজ খুঁজছেন চীন-ভারতের তেল শোধনকারীরা
চীনকে টেক্কা দিতে চিপ তৈরির কাঁচামালে যুক্তরাষ্ট্রের ১৫ শতাংশ শুল্ক আরোপ
চীনকে টেক্কা দিতে চিপ তৈরির কাঁচামালে যুক্তরাষ্ট্রের ১৫ শতাংশ শুল্ক আরোপ
দেশের যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সতর্কতা
দেশের যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সতর্কতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।