দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্যানসার বাইডেনের হাড়সহ শরীরের আরও অংশে ছড়িয়ে পড়েছে এবং তিনি ভীষণ যন্ত্রণায় আছেন।’
হান্টার বাইডেন বলেন, ‘বিষয়টি সত্যিই কঠিন এবং তাকে এভাবে কষ্ট পেতে দেখা খুবই দুঃখজনক। আমি চাই, তিনি আরও অভিযোগ করতেন। কারণ পরিস্থিতি ভালো নয়।’
তিনি আরও বলেন, ‘ক্যানসার ছড়িয়ে পড়েছে, তার হাড়ে এবং আরও অন্যান্য জায়গায় মেটাস্টেসিস হয়েছে। এটি খুবই যন্ত্রণাদায়ক। বিভিন্ন দিক থেকে এটি তাকে দুর্বল করে দিচ্ছে। তবে তিনি এখনো বাইরে যাচ্ছেন, নিজের কাজ করছেন। তিনি এখনো এই দেশটির প্রতি গভীরভাবে বিশ্বাস রাখেন।’
২০২৫ সালের মে মাসে জো বাইডেনের আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। পরে তার হরমোনভিত্তিক চিকিৎসা ও বিকিরণ চিকিৎসা দেওয়া হয়।
বিবিসিকে দেওয়া বিস্তৃত সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার দেওয়া ক্ষমার বিষয়েও কথা বলেন। প্রেসিডেন্টের মেয়াদের শেষ দিকে তাকে ক্ষমা করে দেওয়ায় বাবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
হান্টার বলেন, ‘এ বিষয়ে আমি সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ব্যক্তি। এর চেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত আর কেউ হতে পারে না। আমি ছিলাম একমাত্র ব্যক্তি এবং এ জন্য আমি চিরকাল কৃতজ্ঞ।’
২০২৪ সালের ডিসেম্বর মাসে জো বাইডেন তার ছেলে হান্টারকে ব্যাপক পরিসরে ক্ষমা করেন। এর মাধ্যমে হান্টারের বিরুদ্ধে ফেডারেল পর্যায়ের অস্ত্র ও করসংক্রান্ত মামলায় দেওয়া দণ্ডও ক্ষমার আওতায় আসে। এর আগে জো বাইডেন প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ছেলের বিরুদ্ধে চলা ফৌজদারি মামলায় হস্তক্ষেপ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
/অ