• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ আগস্ট ২০২৬, ১২:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে রাশিয়ার হামলায় এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার কিয়েভে বিস্ফোরণ ও বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কোর বরাত দিয়ে জানা গেছে, কিয়েভের বাইরে বোরিসপিল জেলার তিনটি স্থানে হামলা চালানো হয়। এতে তিনজন নিহত ও আরও তিনজন আহত হন।

শনিবার ভোরে বিমান হামলার সতর্কতা জারি হওয়ার পর কিয়েভের দুটি জেলায় আগুনের সূত্রপাত হয়। রাজধানীর কেন্দ্রীয় এলাকার বাসিন্দারা আশপাশের ভবন কেঁপে ওঠার মতো শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

ইউক্রেনের দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলা ঠেকাতে ক্রমেই হিমশিম খাচ্ছে। ফলে রাশিয়ার ইউক্রেনীয় শহরগুলোতে হামলার সক্ষমতা এবং কিয়েভের তা প্রতিহত করার সামর্থ্যের মধ্যে ব্যবধান বাড়ছে।

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির কয়েক গুণ দ্রুতগতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে আসে। ফলে এগুলো প্রতিহত করতে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় পায়।

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত ইউক্রেনের একমাত্র ব্যবস্থা, যা এসব ক্ষেপণাস্ত্র নির্ভরযোগ্যভাবে প্রতিহত করতে সক্ষম। তবে কিয়েভের কর্মকর্তারা বলছেন, শহরগুলোকে কার্যকরভাবে সুরক্ষিত রাখার মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র তাদের হাতে নেই।

চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে ইউক্রেন গত বছরের একই সময়ের তুলনায় মাত্র এক-তৃতীয়াংশ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বজুড়ে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

ইউক্রেন সরকারের উপদেষ্টাদের হিসাবে, রাশিয়া এখন মাসে প্রায় ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। শীত শুরু হলে মস্কো হামলা আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে বলেও সতর্ক করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

এদিকে রাশিয়ার সর্বশেষ হামলার মধ্যে ইউক্রেনও রাশিয়ার গভীরে হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটির দুটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করা হয়েছে। এছাড়া ইয়েকাতেরিনবুর্গ শহরে অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করে এমন সরবরাহ ও পরিবহন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে, শুক্রবার রাশিয়ার দখল করা ক্রিমিয়ার গভর্নর জানিয়েছেন, একটি ইউক্রেনীয় ড্রোন আবাসিক ভবনে আঘাত হানায় দুজন নিহত হয়েছেন।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের সিনেট রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করেছে। বিলটিতে রাশিয়ার তেল ও গ্যাস কিনতে থাকা দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে। ৮৬-১১ ভোটে পাস হওয়া বিলটির নামকরণ করা হয়েছে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে।

আইনে পরিণত হতে হলে বিলটি প্রতিনিধি পরিষদে পাস এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেতে হবে। বিলটি স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনও বলেছেন, এটি রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থের জোগান কমাতে সহায়তা করবে।

আরও পড়ুন

সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তিতে কী আছে?

সূত্র: আল-জাজিরা

/অ

  • রাশিয়া-ইউক্রেন
  • হামলা
  • নিহত
এ সম্পর্কিত আরও খবর
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কী, বিশ্বজুড়ে কেন কমে যাচ্ছে মজুত?
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কী, বিশ্বজুড়ে কেন কমে যাচ্ছে মজুত?
কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত 
কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত 
সৌদি বাহিনীর ঘাঁটিতে হামলার দাবি হুতিদের
সৌদি বাহিনীর ঘাঁটিতে হামলার দাবি হুতিদের
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।