দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান ও ওমানের মধ্যে জলপথটি পরিচালনা নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত হওয়ার কথা জানানো হলেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান চলাচল আরও কমেছে।
তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র আটটি বাণিজ্যিক নৌযান চলাচল করেছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৫টি এবং গত বৃহস্পতিবার ছিল ১২টি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
এদিকে, দক্ষিণাঞ্চলের লোহিত সাগরে বাব আল-মান্দেব প্রণালিতেও নৌযান চলাচল তুলনামূলক কম রয়েছে। কেপলারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এই প্রণালি দিয়ে ২৬টি নৌযান চলাচল করেছে। মঙ্গলবার ৩২টি এবং বুধবার ২২টি নৌযান এই পথ অতিক্রম করে।
ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা করার আগে প্রতিদিন প্রায় ৭০টি জাহাজ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচল করত।
সূত্র: আল-জাজিরা
/অ