• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ভুলবশত আবর্জনায় ফেলে দেওয়া ১০ লাখ ইউরোর লটারির টিকিট যেভাবে ফিরে পেলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ আগস্ট ২০২৬, ১৬:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইতালির দক্ষিণাঞ্চলের বিটন্তো শহরে অবিশ্বাস্য এক ঘটনায় আবর্জনায় ফেলে দেওয়া প্রায় ১০ লাখ ইউরো লটারির টিকিট দুই দিন পর উদ্ধার করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। ভুলবশত ফেলে দেওয়া ওই টিকিট ফিরে পাওয়ায় শেষ পর্যন্ত বিপুল অঙ্কের পুরস্কার নিশ্চিত হয়েছে ওই নারীর।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পরিচয় প্রকাশ না করা ওই নারী লটারির টিকিট নিয়ে একটি দোকানে গিয়ে নম্বর যাচাই করেন। সেখানে তাকে ‘পরিশোধযোগ্য নয়’ বার্তা দেখানো হয়। এই বার্তাটি সাধারণত তখনই দেখায়, যখন পুরস্কারের অর্থের পরিমাণ এত বেশি হয় যে তা দোকান থেকে পরিশোধ করা সম্ভব নয়। বিষয়টি না বুঝে তিনি টিকিটটি দোকানেই ফেলে দেন।

পরে বাড়িতে ফিরে পরিবারের এক সদস্য তাকে জানান, তার নিয়মিত বেছে নেওয়া ২, ৪, ৮, ১০ ও ৫১ নম্বরের টিকিটেই তিনি লটারিতে জিতেছেন। প্রিয় এক স্বজনের স্মৃতির সঙ্গে জড়িত থাকায় তিনি সব সময় একই নম্বর ব্যবহার করতেন।

খবরটি জানার পর তিনি দ্রুত দোকানে ফিরে গেলেও ততক্ষণে টিকিটটি আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া হয়েছে এবং ময়লা বহনকারী গাড়ি তা নিয়ে চলে গেছে।

এরপর ওই নারী ও তার পরিবার বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘সানব’-এর প্রশাসক রোবের্তো নিকোলা তোস্কানোর সহায়তা চান। তোস্কানো বলেন, ‘টিকিটটি খুঁজে পাওয়ার খুব বেশি আশা ছিল না। কারণ সেটি ইতোমধ্যে ময়লা বহনকারী গাড়িতে তুলে নেওয়া হয়েছিল। তবুও আমরা টিকিটটির পুরো পথ অনুসরণ করার চেষ্টা করি।’

শেষ পর্যন্ত সংশ্লিষ্ট গাড়িটি শনাক্ত করে থামানো হয়। আবর্জনার মধ্যে ঝুঁকিপূর্ণ বস্তু থাকার আশঙ্কায় গাড়িটি বিশেষ অনুসন্ধান-সুবিধাসম্পন্ন একটি প্রতিষ্ঠানে নেওয়া হয়। সেখানে পরিচ্ছন্নতাকর্মীরা এক দিনেরও বেশি সময় ধরে আবর্জনা খুঁজে দেখেন। অনেক টিকিট ও কাগজের অংশের মধ্যে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত টিকিটটি উদ্ধার করা সম্ভব হয়।

তোস্কানো বলেন, ‘আমরা যে অংশটি খুঁজছিলাম, সেটি অলৌকিকভাবে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।’

টিকিট উদ্ধার হওয়ার খবর জানাতে ফোন করলে ওই নারী আবেগে কেঁদে ফেলেন বলে জানান তোস্কানো। তার ভাষায়, ‘আমি তাঁকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু আমরা তখন ফোনে কথা বলছিলাম।’

তবে এই অনুসন্ধানের জন্য অতিরিক্ত ব্যয় বহনের শর্তে ওই নারীকে একটি চুক্তিতে সই করতে হয়েছে। কারণ ‘সানব’ একটি সরকারি সংস্থা। শেষ পর্যন্ত সেই ব্যয় বহনের সিদ্ধান্তই তার জন্য কোটি টাকার পুরস্কার নিশ্চিত করেছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে কমলো তেলের দাম

সূত্র: এনডিটিভি

/অ

  • লটারি
  • ইতালি
এ সম্পর্কিত আরও খবর
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, প্রাথমিক ও মাধ্যমিকে অন্য শ্রেণিতে পরীক্ষায় ভর্তি
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, প্রাথমিক ও মাধ্যমিকে অন্য শ্রেণিতে পরীক্ষায় ভর্তি
মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও প্রত্যাবর্তনকারী অভিবাসীদের সঙ্গে আইওএম ও ইতালি দূতাবাসের মতবিনিময়
মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও প্রত্যাবর্তনকারী অভিবাসীদের সঙ্গে আইওএম ও ইতালি দূতাবাসের মতবিনিময়
প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, থাকছে না পরীক্ষা
প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, থাকছে না পরীক্ষা
ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।