• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নাইজেরিয়ায় অপহৃত ৩০৮ নাগরিককে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর 

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ আগস্ট ২০২৬, ০৯:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। এ অভিযানে অপহৃত ৩০০ জনের বেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকারের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নাইজেরিয়ার প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে বলেন, নাইজার ও কোয়ারা রাজ্যের বিভিন্ন স্থান থেকে তাদের অপহরণ করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অপহৃত ৩০৮ জন নাইজেরীয় নাগরিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা রাজ্যের কাইয়ামা স্থানীয় সরকার এলাকার ওরো সম্প্রদায় থেকে এবং ১৪৫ জনকে নাইজার রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল।

এতে আরও বলা হয়েছে, একটি সমন্বিত ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে নাইজার রাজ্যের নিউ বুসা স্থানীয় সরকার এলাকার কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের বন থেকে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র এ অভিযান পরিচালনা করে। এতে সশস্ত্র বাহিনী, পুলিশ এবং রাষ্ট্রীয় সেবা বিভাগের সদস্যরা অংশ নেন।

বিবৃতিতে আরও বলা হয়, নাইজেরিয়ার যৌথ নিরাপত্তা দলের পরিচালিত এক দিনের অভিযানে এটিই এ পর্যন্ত সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাইজ নিউজ জানিয়েছে, বেনিন সীমান্তবর্তী কোয়ারা রাজ্য সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ উদ্ধার অভিযানকে স্বাগত জানিয়েছে।

কাইয়ামার স্থানীয় সম্প্রদায়ের ওপর গত ৩ ফেব্রুয়ারি হামলা চালিয়ে বাসিন্দাদের অপহরণ করে অস্ত্রধারীরা। তাদের মুক্তির ঘোষণা দিয়ে কোয়ারা রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, জিসিএফআর, নিরাপত্তা বাহিনী এবং এই বিশাল সাফল্যে ভূমিকা রাখা প্রত্যেককে অভিনন্দন। আমরা কৃতজ্ঞ।’

নাইজেরিয়াভিত্তিক পাঞ্চ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন বোকো হারাম-সংশ্লিষ্ট জঙ্গিরা কয়েক ঘণ্টাব্যাপী সমন্বিত হামলা চালালে অন্তত ২০০ জন নিহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী গোষ্ঠী, বোকো হারাম-সংশ্লিষ্ট যোদ্ধা এবং দস্যু হিসেবে পরিচিত দলগুলোর মুক্তিপণের জন্য অপহরণ নাইজেরিয়ায় একটি বড় সংকটে পরিণত হয়েছে। যেসব এলাকায় রাষ্ট্রীয় বাহিনীর উপস্থিতি কম, সেসব এলাকায় এ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

এর আগে গত ১৮ জানুয়ারি কাদুনা রাজ্যের কুরমিন ওয়ালি গ্রামের তিনটি গির্জা থেকে ১৭৭ জনকে অপহরণ করা হয়। এছাড়া গত মাসে নিরাপত্তা বাহিনী দক্ষিণাঞ্চলীয় ওয়ো রাজ্য থেকে মে মাসে অপহৃত অন্তত ৪০ জন ছাত্রছাত্রী ও শিক্ষককে উদ্ধার করে।

আরও পড়ুন

হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা চূড়ান্তের পথে: তেহরান

গত জুনে প্রেসিডেন্ট বলেন, সেনাবাহিনী গত এক বছরে ১৩ হাজারের বেশি ‘সন্ত্রাসীকে’ ‘নিষ্ক্রিয়’ করেছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা বোকো হারামের অপহরণ করা ৩৬০ জনকে উদ্ধার করেছে। গোষ্ঠীটির কার্যক্রম বোরনো রাজ্য থেকে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, এই গোয়েন্দা অভিযানের সফল বাস্তবায়ন আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর ক্রমবর্ধমান দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার প্রমাণ। তিনি নাইজেরীয়দের জীবন রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও দৃঢ়তার ভূয়সী প্রশংসা করেন। সূত্র : আল জাজিরা

কে

  • অভিযান
  • নাইজেরিয়া
এ সম্পর্কিত আরও খবর
নড়াইলে ছদ্মবেশে অভিযান,আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা গ্রেপ্তার
নড়াইলে ছদ্মবেশে অভিযান,আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা গ্রেপ্তার
মাগুরায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
মাগুরায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা
ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান
কিশোরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।