দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গৃহগ্রাম, আলোকদিয়া ও ঢাকা রোডসংলগ্ন কাঁচাবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দণ্ডপ্রাপ্তরা হলেন আলোকদিয়া গৃহগ্রামের মো. কবির মুন্সী (৩২), আলোকদিয়ার মো. শাকিল বিশ্বাস (২৬) এবং বরুনাতৈল গ্রামের মো. শাহিনুর শেখ (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন তিনটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম রায় দেন।
আদালত মো. কবির মুন্সী ও মো. শাকিল বিশ্বাসকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। এছাড়া মো. শাহিনুর শেখকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, মাগুরায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে আই