দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমোদন এখনো দেয়নি ওয়াশিংটন। তবে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে তিনি উন্নত সামরিক প্রযুক্তি অন্য দেশের কাছে হস্তান্তরের ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ‘এটি একটি বড় পদক্ষেপ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চান, টমাহকও চান। একটি আক্রমণাত্মক, অন্যটি প্রতিরক্ষামূলক অস্ত্র।’
তিনি আরও বলেন, ‘খুব বিচক্ষণ হতে হবে এবং খুব সতর্ক থাকতে হবে। আমরা এখনো এতে সম্মতি দিইনি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ ধরনের প্রযুক্তি অন্যকে দেওয়া কঠিন সিদ্ধান্ত। যদিও আমি মনে করি এমনটা হবে না, তবে যাদের এই প্রযুক্তি দেবেন, তারা কোনো একদিন সেটি আপনার বিরুদ্ধেও ব্যবহার করতে পারে।’
চলতি মাসে তুরস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রতিরোধী ব্যবস্থা দেশেই তৈরির জন্য লাইসেন্স দেওয়া হবে। তবে এ সপ্তাহে হোয়াইট হাউসে জেলেনস্কিকে আতিথ্য দেওয়ার পরও সে অবস্থান থেকে সরে আসেন তিনি।
রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনে আকাশপথে হামলা বাড়িয়ে দেওয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ সংকটে পড়েছে কিয়েভ। বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ইউক্রেনের হাতে থাকা একমাত্র কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এটি।
দীর্ঘদিন ধরেই ইউক্রেন প্যাট্রিয়ট পিএসি–৩ ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের চুক্তি চেয়ে আসছে, যাতে ভবিষ্যতে নিজ দেশেই এগুলো তৈরি করা যায়। ট্রাম্পের প্রাথমিক ঘোষণার পর বিষয়টি নিয়ে ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা শুরু করেন।
এসব আলোচনা এখনো চলছে। ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনা বৃহস্পতিবার বলেন, প্যাট্রিয়ট পিএসি–৩ ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন ইউক্রেনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির কর্মকর্তারা প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন এবং শিগগিরই লকহিড মার্টিনের একটি প্রতিনিধি দল ইউক্রেন সফরে যাবে।
সূত্র: রয়টার্স
/অ