• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

‘আমি লড়াই থামাব না’—আটকের অভিযোগে সুপ্রিম কোর্টে ছাত্র আন্দোলনের কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ জুলাই ২০২৬, ২২:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে শিক্ষার্থী আন্দোলনের এক স্বেচ্ছাসেবক বেআইনিভাবে আটকের অভিযোগ তুলে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। আইন শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদের দাবি, আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণেই তাকে আটক করে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

২৪ বছর বয়সী জুনায়েদ উত্তর ভারতের গাজিয়াবাদের বাসিন্দা। তার অভিযোগ, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে পরিচিত শিক্ষার্থী আন্দোলন শেষ হওয়ার একদিন আগে তাকে আটক করে পুলিশ। পরদিন তাকে ছেড়ে দেওয়া হলেও বিষয়টি চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তবে তার আবেদনের শুনানি এখনো হয়নি।

জুনায়েদের অভিযোগকে ঘিরে বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে সিজেপির নেতারা দাবি করেছেন, আন্দোলনের স্বেচ্ছাসেবকদের লক্ষ্য করেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে। যদিও এ বিষয়ে বিবিসির প্রশ্নের জবাব দেয়নি দিল্লি পুলিশ।

সিজেপির অভিযোগ, আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিসহ বিভিন্ন রাজ্যে একাধিক শিক্ষার্থী ও কর্মীকে বেআইনিভাবে আটক করা হয়েছে। এ বিষয়ে শুনানিকালে সুপ্রিম কোর্ট অপরাধমূলক রেকর্ড না থাকা আন্দোলনকারীদের বিরুদ্ধে জোরপূর্বক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে পুনরায় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

জুনায়েদ জানান, জুন মাসে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে শুরু হওয়া আন্দোলনে তিনি প্রথমে এক দিনের জন্য যোগ দিয়েছিলেন। কিন্তু পরে ছয় সপ্তাহ ধরে আন্দোলনের অন্যতম স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তিনি আন্দোলনস্থলে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, কম্বল ও আশ্রয়ের ব্যবস্থা করতেন।

তার ভাষ্য, বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ দেখে তিনি আন্দোলনের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হন। বিশেষ করে প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা এক শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ তার ওপর গভীর প্রভাব ফেলে।

গত ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, সেদিন পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ ও গণআটক চালায়।

জুনায়েদের দাবি, আন্দোলন শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফেরার পথে তাকে আটক করা হয়। তিনি অভিযোগ করেন, পুলিশ তাকে আন্দোলনে তার ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং থানায় নেওয়ার সময় চোখও বেঁধে রাখা হয়েছিল।

এ ছাড়া তার অভিযোগ, পুলিশ তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং পরিবারের বাড়িতে তল্লাশি চালায়। তবে গাজিয়াবাদ পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা শুধু তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেছে।

জুনায়েদ বলেন, আন্দোলনের সময় ধর্মীয় পরিচয় কোনো বিষয় ছিল না। তবে আটকের পর তিনি ভাবতে শুরু করেন, তার মুসলিম পরিচয় তাকে ভিন্নভাবে দেখার কারণ হয়েছিল কি না। যদিও এ বিষয়ে তার কাছে কোনো প্রমাণ নেই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর সরকার সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগের মুখে পড়েছে। তবে সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

আরও পড়ুন

অস্ত্র ছাড়লে গাজা ছাড়বে ইসরায়েল, নতুন সমঝোতার পথে হামাস

২৪ ঘণ্টায় স্পেনের সেউতায় প্রবেশ করেছে ৬০ হাজার অভিবাসী

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তায় বাড়ছে চাপ

পরিবারের আপত্তি সত্ত্বেও জুনায়েদ জানিয়েছেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা আবার আন্দোলনে নামলে তিনিও তাদের সঙ্গে থাকবেন। তার ভাষায়, ‘এটি বড় একটি লড়াইয়ের জন্য ছোট একটি ত্যাগ। আমি লড়াই থামাব না।’

সূত্র: বিবিসি

এমএস/

  • ককরোচ জনতা পার্টি
এ সম্পর্কিত আরও খবর
৩৬ দিন পর ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
৩৬ দিন পর ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
দিল্লির বিক্ষোভের মধ্যে দ্রুত বিচারের ঘোষণা মোদির
দিল্লির বিক্ষোভের মধ্যে দ্রুত বিচারের ঘোষণা মোদির
দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, সাময়িকভাবে বন্ধ ইন্টারনেট
দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, সাময়িকভাবে বন্ধ ইন্টারনেট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।