দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজা উপত্যকায় সামরিক দখল আরও সম্প্রসারণ করেছে ইসরায়েল। সাম্প্রতিক কয়েক দিনে ইসরায়েলি বাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকার সীমারেখা বা ‘ইয়েলো লাইন’ আরও এগিয়ে নেওয়ায় হাজারো ফিলিস্তিনি নতুন করে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির জেইতুন, তুফাহ ও শেজাইয়া, দেইর আল-বালাহ, খান ইউনিস এবং উত্তর রাফাহর বাসিন্দারা জানিয়েছেন, গত ১০ দিনে ইসরায়েলি বাহিনী বিভিন্ন এলাকায় ‘ইয়েলো লাইন’ সম্প্রসারণ করেছে। এর আগে জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গত ২০ জুলাই জেইতুনে জারি করা উচ্ছেদ আদেশের ফলে অন্তত ৩০টি পরিবার তাঁবু ছেড়ে যেতে বাধ্য হয়। স্থানীয়দের দাবি, পরে সেসব তাঁবুও ধ্বংস করা হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত এপ্রিলের শেষ দিকে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা কার্যত ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিয়ন্ত্রিত এলাকা ৭০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানান।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন। এছাড়া উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
যে আই