দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জব্দ করে রাখা ইরানের সম্পদ ব্যবহার করলে সংশ্লিষ্ট দেশ ও কোম্পানিগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে সতর্ক করেছে তেহরান।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালিতে জাহাজ ও পণ্যের যে কোনো ক্ষয়ক্ষতির মূল্য ইরানের জব্দ সম্পদ থেকে আদায় করা হবে। তেহরান ওই প্রস্তাবকে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দেয়।
ইরানের সশস্ত্র বাহিনীর একীভূত কমান্ড ‘খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর’-এর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইরানের জব্দ সম্পদ ব্যবহার করবে—এমন সব দেশ ও কোম্পানিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।’
বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্পের এই হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি একটি ‘অবৈধ পদক্ষেপ’।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ