দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় প্রহ্লাদ যোশী জানিয়েছেন, তিনি ‘দায়িত্ববোধ ও বিনয়ের সঙ্গে’ এই দায়িত্ব গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকারের শিক্ষা সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
শনিবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোশী বলেন, ‘আমি দায়িত্ববোধ ও বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি। আমার ওপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদির দিকনির্দেশনায় নিজের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে নতুন দায়িত্ব পালনের চেষ্টা করবেন।
শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে যোশী বলেন, গত ১২ বছরে মোদি সরকারের সময়ে এ খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্জন হয়েছে। একই সঙ্গে তার পূর্বসূরি ধর্মেন্দ্র প্রধানের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
যোশী বলেন, গত চার-পাঁচ বছরে ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নসহ শিক্ষা খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, এসব সংস্কারের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে এবং ভবিষ্যতেও মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীর পরামর্শে তা গ্রহণ করেন। এরপর প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
বর্তমানে প্রহ্লাদ যোশী ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এর পাশাপাশি এখন থেকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
নতুন দায়িত্বের সময় শিক্ষা সংস্কার এবং জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নের কাজ অব্যাহত রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার।
/অ