দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের মধ্যাঞ্চলের নাতাঞ্জের কাছে অবস্থিত ভূগর্ভস্থ ‘পিকঅ্যাক্স’ স্থাপনায় খুব শিগগিরই হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
ইরান ওই স্থাপনায় পারমাণবিক জ্বালানি তৈরিতে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।
তিনি বলেন, ‘আমাদের নথিতে এমন কিছু নেই। তবে তাদের কাছে উপাদান না থাকলে সেটির কোনো অর্থ হয় না। আমরা উপাদানের গতিবিধি পর্যবেক্ষণ করি, আসল বিষয় সেটিই।’
এরপর ট্রাম্প বলেন, ‘খুব সম্ভবত খুব শিগগিরই আমরা ওই এলাকায় হামলা চালাব। তারা এটি ঠেকানোর কিছুই করতে পারবে না। সাধারণত আমি এ ধরনের কথা বলি না। যদি মনে করতাম তারা কিছু করতে পারবে, তাহলে কখনোই বলতাম না। তবে আমরা খুব শিগগিরই ওই এলাকায় এবং খুব জোরালোভাবে হামলা চালাব।’
এর আগে গত সপ্তাহেও রক্ষণশীল উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ‘খুব সম্ভবত অচিরেই পিকঅ্যাক্সে হামলা চালাবে।’
এদিকে মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ধারণা, গত জুনে ১২ দিনের যুদ্ধের পর ইরান উন্নত সেন্ট্রিফিউজ এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের একটি অংশ নাতাঞ্জের দক্ষিণে অবস্থিত ‘পিকঅ্যাক্স’ স্থাপনায় সরিয়ে নিয়েছে। এ তথ্য ইসরায়েলের একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।
সূত্র: সিএনএন
/অ