দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামনে থাকা মধ্যবর্তী নির্বাচন কিংবা ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘাত তার সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রভাব ফেলবে না।
মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালিতে প্রবেশাধিকার নিয়ে হুমকি দিয়ে মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে কি না— এমন বিষয়ে তিনি উদ্বিগ্ন নন।
তিনি বলেন, ‘এসব আমার ওপর কোনো প্রভাব ফেলবে না। আমি শুধু সঠিক কাজটাই করব।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি এমনভাবে ভাবি না যে, সামনে নির্বাচন আছে। না, এই বিষয়টির সঙ্গে নির্বাচনকে আমি একেবারেই যুক্ত করে দেখি না।’
এ সময় প্রেসিডেন্ট দাবি করেন, তার বিদেশনীতি ও বিদেশে নেওয়া বিভিন্ন পদক্ষেপে মানুষ ‘খুবই মুগ্ধ’। তিনি চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলায় পরিচালিত নিজের অভিযানের প্রসঙ্গও উল্লেখ করেন।
সূত্র: সিএনএন
/অ