দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনি পাকিস্তান সফরে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার ইসলামাবাদ সফরের দ্বিতীয় বৈঠক ছিল এটি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, পাকিস্তানে পৌঁছানোর পর প্রথমে মোমেনি দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন।
সফরকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
এদিকে পাকিস্তান সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এমন প্রেক্ষাপটে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফর অনুষ্ঠিত হলো।
সূত্র: আল-জাজিরা
/অ