দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনি সশস্ত্র ও রাজনৈতিক সংগঠন হামাস তাদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে খলিল আল-হায়াকে নির্বাচিত করেছে। সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য নিশ্চিত করেছে।
খলিল আল-হায়া ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৪ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে সিনওয়ার নিহত হন। ওই সময় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ তীব্র পর্যায়ে ছিল।
গাজা থেকে নির্বাসিত হামাসের নেতা এবং সংগঠনটির শীর্ষ আলোচকদের একজন হিসেবে পরিচিত খলিল আল-হায়া, সিনওয়ার ও ২০২৪ সালের জুলাইয়ে ইরানে নিহত হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর সংগঠনটির নেতৃত্ব কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন।
খলিল আল-হায়াকে হামাসের নির্বাসিত রাজনৈতিক কার্যালয়ের প্রধান খালেদ মেশালের তুলনায় আরও কট্টরপন্থী নেতা হিসেবে বিবেচনা করা হয়।
ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ২০২৫ সালে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় হামাসের যেসব শীর্ষ নেতাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, তাদের মধ্যে খলিল আল-হায়াও ছিলেন। ওই সময় তিনি দোহায় অবস্থান করছিলেন।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী খলিল আল-হায়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
গত বছর ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর সংগঠনটির ভেতরে খলিল আল-হায়ার রাজনৈতিক প্রভাব আরও বৃদ্ধি পায়।
খলিল আল-হায়ার নির্বাচনের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
কেএম