দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজায় চালানো এক হামলায় হামাসের কমান্ডার মোহাম্মদ নাঈম জানদিয়া নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, জানদিয়া হামাসের শুজাইয়া ব্যাটালিয়নের সামরিক নিরাপত্তা প্রধান ছিলেন।
ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় অপহৃত তিন ইসরায়েলিকে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে রেখেছিলেন জানদিয়া। বুধবার গাজায় চালানো এক হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ওই তিন ইসরায়েলিকে পরে গাজায় অভিযান চালানোর সময় ফিলিস্তিনি মনে করে ভুলবশত গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
তবে ইসরায়েলের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
এমএস/