• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হরমুজের বিকল্প পথে ইরাক, যুক্তরাষ্ট্রের সঙ্গে ৪৮ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
  ১৮ জুলাই ২০২৬, ২৩:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ওয়াশিংটনে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস্টোফার রাইটের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি। ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস্টোফার রাইটের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, বিদ্যুৎ, প্রযুক্তি ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ৪৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে ইরাক। এসব চুক্তির সম্ভাব্য মূল্য ৬০ বিলিয়ন ডলারেরও বেশি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির কার্যালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরাক ব্যবসায়িক সম্মেলনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪৮টি চুক্তি, সমঝোতা স্মারক, সহযোগিতা চুক্তি ও অংশীদারত্বের ঘোষণা স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিগুলোর মধ্যে তেল ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক্সনমোবিল, শেভরন, শেল, হ্যালিবার্টন, কেবিআর এবং জিই ভার্নোভার মতো প্রতিষ্ঠানের সহযোগিতা রয়েছে। এছাড়া ইরাক ও সিরিয়ার মধ্যে একটি বড় অপরিশোধিত তেল পাইপলাইন পুনর্নির্মাণ প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর জন্য ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গেও একটি চুক্তি করেছে ইরাক।

ইরাক ও সিরিয়ার মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী, উত্তর ইরাকের কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াস পর্যন্ত দীর্ঘদিন বন্ধ থাকা তেল পাইপলাইন পুনর্গঠন করা হবে। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এ প্রকল্প বাস্তবায়ন করবে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, পাইপলাইনটি পুনর্বাসনের পর প্রাথমিকভাবে প্রতিদিন ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা অর্জন করবে। এটি ইরাকের তেলকে ভূমধ্যসাগরীয় রপ্তানি বাজারের সঙ্গে যুক্ত করবে।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, নতুন পাইপলাইন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা অনেকটাই কমে যাবে।

সম্মেলনে প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি বলেন, ‘আমরা উন্মুক্ত দরজার নীতি অনুসরণ করছি। যারই প্রকল্প থাকবে, সে আমাদের সঙ্গে আলোচনা করতে পারবে। আমরা বিনিয়োগকারীদের জন্য কোনো বাধা সৃষ্টি করব না।’

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও তেল রপ্তানি বিঘ্নিত হওয়ায় বিকল্প রপ্তানি পথ গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে বাগদাদ।

সূত্র: আল-জাজিরা

/অ

  • ইরাক-যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি
এ সম্পর্কিত আরও খবর
হরমুজে নজরদারি টাওয়ার ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র
হরমুজে নজরদারি টাওয়ার ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় অচলপ্রায় হরমুজ, কমেছে বাণিজ্যিক জাহাজ চলাচল
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় অচলপ্রায় হরমুজ, কমেছে বাণিজ্যিক জাহাজ চলাচল
হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা 
হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা 
যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান
যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।