দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর চলাচল ও সামরিক সরঞ্জাম তাদের নৌ ইউনিটের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
বিবৃতিতে বলা হয়, "এই অঞ্চলের জলসীমায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) নৌ ইউনিটগুলোর বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর অভিযানের ‘শূন্য ঘণ্টা’ ক্রমেই ঘনিয়ে আসছে।"
বিবৃতির শেষে আইআরজিসি সতর্ক করে বলে, "অপেক্ষা করুন, দেখবেন।"
তবে আইআরজিসির এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় পক্ষই একে অপরের সামরিক স্থাপনা ও স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার দাবি করছে, যদিও এসব দাবির অনেকগুলোই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা
এমএস/