• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

জেলেনস্কির ঘনিষ্ঠ ফেদোরভ প্রতিরক্ষামন্ত্রীর পদ কেন হারালেন?

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ জুলাই ২০২৬, ১৭:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় সরিয়ে দেওয়ায় বৃহস্পতিবার দেশটির বিভিন্ন শহরে বিরল যুদ্ধকালীন বিক্ষোভ হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৩৫ বছর বয়সী প্রযুক্তিবিদ ও সংস্কারপন্থি ফেদোরভ ছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সব সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা সর্বশেষ সদস্য। ২০১৯ সালে জেলেনস্কি ক্ষমতায় আসার পর থেকেই তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

সংসদ বৃহস্পতিবার তার স্থলাভিষিক্ত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কোকে অনুমোদন দেওয়ার বিষয়ে ভোট দেবে বলে আশা করা হচ্ছে। তবে ফেদোরভকে সরকারে অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়।

ফেদোরভের সমর্থকরা বলছেন, চলতি বছরে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থান শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ড্রোন সংগ্রহ বাড়ানো এবং রাশিয়ার সামরিক ইউনিটগুলোর স্টারলিংক ইন্টারনেট ব্যবহারে বাধা দেওয়ার মতো পদক্ষেপের জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়।

তবে বিশাল প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীতে সংস্কারের চেষ্টা করতে গিয়ে তিনি সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কির সঙ্গে মতবিরোধে জড়ান। একই সঙ্গে দীর্ঘদিনের সামরিক নিয়োগ ব্যবস্থার সমস্যাও সমাধান করতে পারেননি তিনি।

জেলেনস্কি তাকে সরানোর নির্দিষ্ট কোনো কারণ জানাননি। তবে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক নেতৃত্বের মধ্যে আরও ‘ঐক্য’ প্রত্যাশা করেন।

কীভাবে ক্ষমতায় উঠেছিলেন ফেদোরভ?

ফেদোরভের জন্ম ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ভাসিলিভকা শহরে, যা বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। তিনি কাছের জাপোরিঝিয়া শহরে বেড়ে ওঠেন, যেখানে বর্তমানে রুশ হামলা অব্যাহত রয়েছে।

তরুণ বিপণন বিশেষজ্ঞ হিসেবে ফেদোরভকে জেলেনস্কি তার নির্বাচনী প্রচারণার সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম পরিচালনার জন্য যুক্ত করেন। ওই প্রচারণাই ২০১৯ সালের এপ্রিলে জেলেনস্কির বড় জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘স্মার্টফোনে রাষ্ট্র’ ধারণার উদ্যোক্তা

মাত্র ২৮ বছর বয়সে ফেদোরভ জেলেনস্কির প্রথম মন্ত্রিসভায় ডিজিটাল রূপান্তরবিষয়ক মন্ত্রী হন। নতুন এই মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি প্রযুক্তিনির্ভর নানা সংস্কার চালু করেন।

সোভিয়েত আমলের আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্য নিয়ে তার মন্ত্রণালয় ‘দিয়া’ নামে একটি অ্যাপ চালু করে। ইউক্রেনীয় ভাষায় যার অর্থ ‘কর্ম’। এটিকে ‘স্মার্টফোনে রাষ্ট্র’ হিসেবে প্রচার করা হয়। এই অ্যাপের মাধ্যমে গাড়ি নিবন্ধন, বিয়ে ও বিচ্ছেদের মতো সরকারি বিভিন্ন সেবা নেওয়া যায়।

স্টারলিংক ও ড্রোনে ভূমিকা

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ফেদোরভ স্পেসএক্সের মালিক ইলন মাস্কের কাছে ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালুর আহ্বান জানান। পরে মাস্ক তা চালু করেন। বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে বিপুল সংখ্যক স্টারলিংক ব্যবহার করে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফেদোরভ স্টারলিংকের সঙ্গে কাজ করে রাশিয়ার অননুমোদিত ব্যবহার বন্ধে ভূমিকা রাখেন।

যুদ্ধের শুরুতেই তিনি ‘ড্রোনের বাহিনী’ গড়ার পক্ষে প্রচারণা চালান। পরে ইউক্রেনের যুদ্ধকৌশলে ড্রোন গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হয়।

তার ডিজিটাল মন্ত্রণালয় এমন একটি ব্যবস্থা চালু করে, যেখানে ইউক্রেনীয় সেনারা রুশ সেনা বা সামরিক যানবাহনে হামলার ভিডিও প্রমাণ দিলে পয়েন্ট পেতেন এবং তা দিয়ে ড্রোনসহ অস্ত্র সংগ্রহ করা যেত।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কী করেছিলেন?

২০২৬ সালের জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর ফেদোরভ দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত বিশাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তথ্যভিত্তিক সংস্কারের প্রতিশ্রুতি দেন।

রাশিয়ার বিরুদ্ধে জয়ের পথে তিনি এমন একটি পরিকল্পনার কথা বলেছিলেন, যার মধ্যে রুশ বাহিনীর প্রতি মাসে ৫০ হাজার হতাহত ঘটানো, আকাশ হামলার সক্ষমতা কমানো এবং দেশটির অর্থনীতিকে দুর্বল করার লক্ষ্য ছিল।

তবে সেনা নিয়োগ ব্যবস্থা সংস্কার ও এটিকে আরও ন্যায্য করার বিষয়ে প্রতিশ্রুত প্রস্তাব তিনি বাস্তবায়ন করতে পারেননি।

তিনি প্রায় ১০ লাখ সদস্যের সশস্ত্র বাহিনীতে চাকরির চুক্তি ব্যবস্থার সংস্কার ঘোষণা করেন এবং বিশেষ করে পদাতিক সেনাদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তবে অনেক সেনাসদস্য অভিযোগ করেন, এসব সুবিধা নতুন যোগদানকারীদের বেশি উপকার করবে।

যারা যুদ্ধের শুরুতে স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, গুরুতর আহত হওয়া ছাড়া তাদের বাড়ি ফেরার সুযোগ এখনো সীমিত।

আরও পড়ুন

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী কে এই সের্গেই কোরেৎস্কি?

সূত্র: রয়টার্স

/অ

  • ইউক্রেন
  • প্রতিরক্ষামন্ত্রী
এ সম্পর্কিত আরও খবর
প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে সরানোর সিদ্ধান্তে উত্তাল ইউক্রেন
প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে সরানোর সিদ্ধান্তে উত্তাল ইউক্রেন
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী কে এই সের্গেই কোরেৎস্কি?
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী কে এই সের্গেই কোরেৎস্কি?
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, রাফাল যুদ্ধবিমান কিনছে ইউক্রেন
ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, রাফাল যুদ্ধবিমান কিনছে ইউক্রেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।