দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন না। যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভা স্থগিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, নেতানিয়াহু শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল এবং মঙ্গলবার পর্যন্ত সেখানে অবস্থান করে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল।
ইসরায়েলের ঘনিষ্ঠ সমর্থক ও ইরানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত গ্রাহাম গত সপ্তাহে ‘সংক্ষিপ্ত ও আকস্মিক অসুস্থতার’ পর মারা যান।
নেতানিয়াহু গ্রাহামকে তার ঘনিষ্ঠ বন্ধু এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের শক্তিশালী সমর্থক হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি ইসরায়েলের নিরাপত্তার প্রতি গ্রাহামের প্রতিশ্রুতিরও প্রশংসা করেন।
সূত্র: আল-জাজিরা
/অ