দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান-ইরাক সীমান্তবর্তী একটি বোতলজাত মিনারেল ওয়াটার কারখানায় হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বুধবার (স্থানীয় সময়) ভোরে ইরাক সীমান্তসংলগ্ন দেহলোরান কাউন্টিতে অবস্থিত কারখানাটিতে তিনটি ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত হানে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA)।
দেহলোরানের গভর্নর মোরাদ ইয়েগানেহর বরাত দিয়ে আইআরএনএ জানায়, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারখানার যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে হামলার জন্য কোন পক্ষ দায়ী বলে মনে করা হচ্ছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
সূত্র: সিএনএন
এমএস/