দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে তা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানানো হয়।
দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি যুক্তরাষ্ট্রের ‘বারবার উসকানিমূলক ও অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়ে বলেন, এ অঞ্চলের কয়েকটি দেশের সহযোগিতাও যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে।
তিনি বলেন, বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলে যুক্তরাষ্ট্র কোনো ধরনের বাধা সৃষ্টি করলে ইরানের সেনাবাহিনী ‘দৃঢ় জবাব’ দেবে। সাম্প্রতিক দিনগুলোতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সেই সক্ষমতার প্রমাণ দিয়েছে বলেও দাবি করেন তিনি।
ইব্রাহিম জোলফাঘারি আরও বলেন, “অঞ্চলটির দেশগুলোর নেতাদের সতর্ক করে দেওয়া হচ্ছে—যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা বা তাদের সামরিক বাহিনীকে রসদগত সহায়তা ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচিত হবে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “যদি এই সংঘাত আরও বিস্তৃত হয়, তবে যুদ্ধের আগুন পুরো অঞ্চলকে গ্রাস করবে।”
সূত্র: সিএনএন
এমএস/