দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর আবারও অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে প্রণালিটি ব্যবহারকারী অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের কাছ থেকে পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে অর্থ আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (স্থানীয় সময়) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি খোলা আছে এবং ইরান থাকুক বা না থাকুক, এটি খোলাই থাকবে। আমরা ‘ইরানিয়ান ব্লকেড’ পুনর্বহাল করছি। এই অবরোধের আওতায় শুধু ইরানের জাহাজ বা তাদের গ্রাহকদের জাহাজ চলাচল সীমিত থাকবে। অন্য সব দেশ প্রণালিটি অবাধে ব্যবহার করতে পারবে।”
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করবে।
নতুন পোস্টে তিনি বলেন, প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে বাণিজ্যিক জাহাজ থেকে বহন করা পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে অর্থ নেওয়া হবে।
ট্রাম্পের ভাষ্য, “এখন থেকে যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে পরিচিত হবে। ন্যায্যতার স্বার্থে এই অতি স্পর্শকাতর জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হবে, তা পূরণে সব পণ্যবাহী জাহাজের কার্গোর মূল্যের ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে।”
সূত্র: সিএনএন
এমএস/