• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

দেশ টিভি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকে এসব ভিসা বাতিল করা হয়েছে।

এমন এক সময় এ তথ্য সামনে এল, যখন ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে। প্রকাশিত তথ্য ঘেঁটে দেখা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোয় ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে।

এর আগে গত ১০ আগস্ট সর্বশেষ ভিসা বাতিল করা নিয়ে তথ্য প্রকাশ করেছিল পররাষ্ট্র দপ্তর। তখন জানানো হয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শুরুর পর থেকে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার জন্য অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে। আর এজন্যই বাতিল করা হচ্ছে একের পর এক ভিসা।

অধিকারকর্মীদের ভাষ্যমতে, ট্রাম্প প্রশাসনের এমন নির্বিচার অভিযানে যথাযথ আইনি প্রক্রিয়া মানা হচ্ছে না। মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এ ছাড়া এসব অভিযান যুক্তরাষ্ট্রে অনিরাপদ পরিবেশ তৈরি করছে। বিশেষত জাতিগত সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তাঁদের আশঙ্কা, জাতিগত পরিচয়ের ভিত্তিতে অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘ইতিহাসের যেকোনো প্রশাসনের চেয়ে দ্রুতগতিতে’ বেশি বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

টমি পিগট সতর্ক করে আরও বলেন, ‘ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করার সময় কোনো বিদেশি আইন ভাঙলে, প্রতারণা করলে কিংবা আমাদের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করলে; তাঁর প্রতি এখনকার প্রশাসন কোনো সহনশীলতা দেখাবে না।’

ফিলিস্তিনের পক্ষে যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে বিক্ষোভে শামিল হয়েছিলেন, তাদের ভিসা গণহারে বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন অধিকারকর্মীরা।

এ ছাড়া ট্রাম্পের ঘনিষ্ঠ রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় বিদেশিদের ভিসা বাতিলের ঘটনাও ঘটেছে।

বিক্ষোভে অংশ নেওয়া বিদেশিদের ভিসা বাতিল করা ছাড়াও মার্কিন প্রশাসন অভিবাসনপ্রত্যাশী ও ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম আরও কঠোরভাবে যাচাই করছে।

আরও পড়ুন

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেলো ১৩ পর্যটকের

ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু

অধিকারকর্মীদের অভিযোগ, এসব ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সমালোচকদের লক্ষ্যবস্তু বানাতে জাতীয় নিরাপত্তার যুক্তি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া প্রতারণার কিছু ঘটনাকে সামনে এনে মিনেসোটার সোমালি-মার্কিনদের মতো অভিবাসী জনগোষ্ঠীকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তাঁর প্রশাসন বৈধ অভিবাসনও আরও কঠিন করে তুলেছে। আর এ জন্য কর্মজীবীদের জন্য নির্দিষ্ট কিছু ভিসায় উচ্চ ফি আরোপ করা হয়েছে।

কে

  • ভিসা
এ সম্পর্কিত আরও খবর
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল, নেপথ্যে যেসব কারণ
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল, নেপথ্যে যেসব কারণ
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা
নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যান, কারণ কী?
নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যান, কারণ কী?
যুক্তরাজ্যে বেড়েছে বাংলাদেশী শিক্ষার্থীদের ভিসা প্রত্যাহার
যুক্তরাজ্যে বেড়েছে বাংলাদেশী শিক্ষার্থীদের ভিসা প্রত্যাহার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X