দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান হরমুজ প্রণালি বন্ধের দাবি করলেও গুরুত্বপূর্ণ এই জলপথ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে ইরান জানিয়েছিল, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি দিয়ে চলাচল বন্ধ থাকবে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, বাস্তবে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, ‘ইরান এই প্রণালির নিয়ন্ত্রণে নেই। জাহাজ চলাচল করছে।’
বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে এই জলপথ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: আল-জাজিরা
/অ