দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিস্থিতিতে স্থিতিশীলতা ও শান্তি ফিরে না আসা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। দেশটির পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাম্প্রতিক অবৈধ তৎপরতার কারণে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত হলে সব অনুরোধ নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বৃদ্ধি পায়। ইরানি বাহিনী জাহাজে হামলা, সমুদ্রপথে মাইন স্থাপন এবং নিরাপদ চলাচলের জন্য ফি নেওয়ার মতো পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
গত মে মাসে ইরান পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ গঠন করে। জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও সংগঠিত করার দায়িত্ব দেওয়া এই সংস্থার মাধ্যমে হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনার চেষ্টা করছে তেহরান বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই জলপথে যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল-জাজিরা
/অ