• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

গরু রক্ষকদের দণ্ড দেওয়ার পর প্রাণনাশের হুমকিতে ভারতীয় মুসলিম নারী বিচারক

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ জুলাই ২০২৬, ১০:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৪ জন স্বঘোষিত ‘গরু রক্ষককে’ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর প্রাণনাশের হুমকি ও অনলাইন বিদ্বেষের শিকার হয়েছেন মুসলিম নারী বিচারক তাবাসসুম খান। ঘটনাটি দেশটির বিচারব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ১২ জুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান রায়ে ১৪ জনকে হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা এবং বেআইনি আটকের মতো অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৫০ বছর বয়সী নাজির আহমদ রাতে গবাদিপশু পরিবহন করছিলেন। এ সময় লাঠি ও লোহার রড হাতে একদল স্বঘোষিত ‘গরু রক্ষক’ তার গাড়ি থামিয়ে গরু পাচারের সন্দেহে তাকে ও তার দুই সঙ্গীকে মারধর করে। গুরুতর আহত নাজির আহমদ পরে মারা যান। অপর দুইজন বেঁচে গিয়ে আদালতে সাক্ষ্য দেন।

রায়ে বিচারক তাবাসসুম খান ঘটনাটিকে ‘স্পষ্ট গণপিটুনির ঘটনা’ হিসেবে উল্লেখ করেন।

রায়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারককে লক্ষ্য করে ধর্মীয় বিদ্বেষমূলক প্রচারণা, ধর্ষণ ও হত্যার হুমকি ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভিডিওতে দাবি করা হয়, তিনি মুসলিম হওয়ায় হিন্দু আসামিদের বিরুদ্ধে রায় দিয়েছেন।

আদালত প্রাঙ্গণের বাইরে দণ্ডপ্রাপ্তদের স্বজনরাও বিক্ষোভ করেন এবং দাবি করেন, ‘গরু রক্ষার’ জন্যই তাদের শাস্তি দেওয়া হয়েছে। পরে ডানপন্থি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও সংগঠন সামাজিক মাধ্যমে বিচারকের বিরুদ্ধে প্রচারণা চালায়। পাঞ্জাব ও উত্তর প্রদেশে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভও করে।

ভারতের সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি মার্কান্ডে কাটজু বলেন, বিচারকের আইনি যুক্তি নয়, বরং তার ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করেই এই আক্রমণ চালানো হচ্ছে, যা বিচারব্যবস্থার জন্য বিপজ্জনক।

হুমকির ঘটনায় বিচারককে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশন (এসসিএওআরএ) ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) হুমকির নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উসকানিমূলক কনটেন্ট পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন

ইরানে ১৪০ সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আইআরজিসি

টরন্টোতে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৫

এদিকে মধ্যপ্রদেশ হাইকোর্ট বিচারক তাবাসসুম খানের নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং তার পুলিশি নিরাপত্তা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে।

সূত্র: বিবিসি

এমএস/

  • ভারত
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ অচলাবস্থার অবসান: ভারতে ইউরেনিয়াম রপ্তানিতে সম্মত অস্ট্রেলিয়া
দীর্ঘ অচলাবস্থার অবসান: ভারতে ইউরেনিয়াম রপ্তানিতে সম্মত অস্ট্রেলিয়া
ফুলগাজীতে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
ফুলগাজীতে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
সীমান্তে বিজিবির অভিযান, ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার
সীমান্তে বিজিবির অভিযান, ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।