দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির নিরাপত্তা ও চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে ওমানে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর আলবুসাইদি।
শনিবার ওমানের রাজধানী মাসকাটে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সি (ওএনএ)।
ওএনএর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা ও অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকে উভয় পক্ষ এ বিষয়ে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে শনিবার ওমান সফরে যান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সূত্র: সিএনএন
এমএস/