দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতা কমাতে উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে সিরিয়াকে বিবেচনা করছে ফ্রান্স। হরমুজে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে বিকল্প করিডোর তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে প্যারিস।
ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বিকল্প পথ তৈরির উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, ‘এই সংকটের শুরু থেকে আমরা যেসব উদ্যোগ নিয়েছি, তার মধ্যে একটি হলো বিকল্প পথের প্রস্তুতি নেওয়া, যাতে কোনো একটি রুটে অচলাবস্থা তৈরি হলেও আমরা তার ওপর নির্ভরশীল না থাকি।’
এর কয়েক দিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ সিরিয়া সফর করেন। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
সূত্র: আল-জাজিরা
/অ