দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উচ্চশিক্ষা খাতে সহযোগিতা আরও গভীর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত ও ইন্দোনেশিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, ইন্দোনেশিয়ায় ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বেঙ্গালুরুর প্রথম বিদেশি ক্যাম্পাস স্থাপন করা হবে।
নতুন এই ক্যাম্পাসটি ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিংহাসারি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করা হবে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটভুক্ত অঞ্চলের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য উন্মুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এটি শিক্ষা বিনিময়, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
/অ