দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ককে যুক্তরাষ্ট্রের একটি ‘অসাধারণ মিত্র’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট মোকাবিলায় দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।
ট্রাম্প বলেন, তুরস্ক ইরানকে খুব ভালোভাবে চেনে। এ কারণে মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার মতে, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তুরস্ক গঠনমূলক ভূমিকা রেখে যাচ্ছে এবং আঞ্চলিক সংকট নিয়ন্ত্রণে সহযোগিতা করছে।
ইসরায়েলের সঙ্গে তুরস্কের টানাপোড়েনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তুরস্ক সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি দেশ। চাইলে তারা চলমান সংঘাতে যেকোনো একটি পক্ষের হয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারত, কিন্তু তারা সেই পথ বেছে নেয়নি।
নিজের ভূমিকাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। রসিকতার সুরে তিনি বলেন, হয়তো তার কারণেই তুরস্ক এই সংঘাতে জড়ানো থেকে বিরত থেকেছে।
তবে ট্রাম্প জোর দিয়ে বলেন, তুরস্কের এমন সামরিক সক্ষমতা রয়েছে যে, প্রয়োজন হলে তারা যেকোনো পক্ষের হয়ে যুদ্ধে অংশ নিতে পারে।
এমএস/