দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ন্যাটো সম্মেলনের আগে সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়া সফর করা প্রথম পশ্চিমা কর্মকর্তা হলেন তিনি।
ম্যাক্রোঁর সফরের সময় দামেস্কে তার অবস্থান করা ফোর সিজনস হোটেলের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া কাছাকাছি পর্যটন মন্ত্রণালয়ের পাশেও আরেকটি বিস্ফোরণ ঘটে বলে এক সিরীয় কর্মকর্তা জানিয়েছেন।
তবে বিস্ফোরণের সময় ম্যাক্রোঁ নিরাপদে ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের সময় তিনি ইতোমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান করছিলেন।
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, মাঠপর্যায়ের অভিযানের সময় উদ্ধার করা দুটি বিস্ফোরক নিষ্ক্রিয় করার চেষ্টা চলার সময় এই বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন।
সিরিয়ার রাজধানীর কেন্দ্রে অবস্থিত ফোর সিজনস হোটেলটি দেশটিতে আসা বিদেশি অতিথিদের জন্য নিয়মিত ব্যবহৃত হয়। কূটনীতিক, বেসরকারি সংস্থার কর্মী এবং সাংবাদিকরাও প্রায়ই এই হোটেলে অবস্থান করেন।
সূত্র: সিএনএন
/অ