দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরোপের মিত্র দেশগুলোকে দ্রুত নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ন্যাটো সম্মেলনের পার্শ্ববর্তী একটি প্রতিরক্ষা ফোরামে বক্তব্য দিতে গিয়ে জেলেনস্কি বলেন, ইউরোপের যত দ্রুত সম্ভব একটি সহজলভ্য ও ব্যাপকভাবে উৎপাদনযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা প্রয়োজন। তার মতে, এই উদ্যোগ এখনই নেওয়া দরকার।
জেলেনস্কি আশা প্রকাশ করেন, সম্মেলনের মাধ্যমে ইউক্রেনের জন্য আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পথ তৈরি হবে।
তিনি জানান, এ বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে তার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ইউরোপীয় মিত্রদের প্রতি প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন।
সূত্র: আল-জাজিরা
/অ