• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

প্রবল ঝড়ে ব্যাহত যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ জুলাই ২০২৬, ১৩:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রবল ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন। রাজধানী ওয়াশিংটনে বজ্রঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা বিলম্বে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে গৌরবময় ও আনন্দের’ অধ্যায়গুলোর একটি বলে উল্লেখ করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ যোদ্ধাদের সম্মান জানান এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রশংসা করে দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতাকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে।

ভাষণে তিনি ভোটার পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার লক্ষ্যে প্রস্তাবিত ‘সেভ আমেরিকা অ্যাক্ট’-এর পক্ষে সমর্থন জানান। পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশকে আবারও ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে তাদের ‘ক্যানসারের’ সঙ্গে তুলনা করেন।

নিউইয়র্কেও ঝড়ের আশঙ্কায় নির্ধারিত সময়ের আগেই আতশবাজির আয়োজন সম্পন্ন করা হয়। শেষ পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত না হওয়ায় হাজারো মানুষ নির্বিঘ্নে প্রদর্শনী উপভোগ করেন।

অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে কানেকটিকাট অঙ্গরাজ্যের হার্টফোর্ড এবং পেনসিলভানিয়ার হ্যারিসবার্গ ও উইলকস-ব্যারে শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়। বোস্টনে আতশবাজি শুরুর আগে দর্শকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলেও পরে অনুষ্ঠান পুনরায় শুরু হয়। পিটসবার্গেও সময় পরিবর্তন করে আতশবাজির আয়োজন করা হয়।

ওয়াশিংটনে বজ্রঝড়ের কারণে ন্যাশনাল মলে জড়ো হওয়া দর্শকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সরিয়ে কাছাকাছি জাদুঘর ও সরকারি ভবনে আশ্রয় নিতে বলা হয়। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার অনুষ্ঠানস্থলে ফিরে আসেন।

অনুষ্ঠানে অংশ নিতে দর্শকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়। কড়া নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও তাদের ভোগান্তি বাড়িয়ে দেয়। রেকর্ড তাপদাহের কারণে ওয়াশিংটন এলাকায় কয়েকটি শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়।

এদিকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী সংগঠন ‘প্যাট্রিয়ট ফ্রন্ট’-এর শতাধিক সদস্যও অনুষ্ঠানে উপস্থিত হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, এ নিয়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সাধারণত ৪ জুলাইয়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে সরাসরি রাজনৈতিক বক্তব্য এড়িয়ে চললেও ট্রাম্প বরাবরের মতোই রাষ্ট্রীয় আয়োজনকে রাজনৈতিক বার্তা দেওয়ার মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন।

তার প্রশাসনের ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অধীনে ন্যাশনাল মলের বড় অংশজুড়ে ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ আয়োজন করা হয়েছে। সেখানে ফেরিস হুইল, বিভিন্ন প্রদর্শনী এবং রক্ষণশীল সংগঠন ও প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে।

আরও পড়ুন

খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার

খামেনির জানাজা ও দাফন / কোটি মানুষের শোকযাত্রায় ইতিহাস গড়তে যাচ্ছে ইরান

তবে সমালোচকদের অভিযোগ, এ আয়োজন যুক্তরাষ্ট্রের ইতিহাসের একপাক্ষিক ও অতিরিক্ত ধর্মীয় ব্যাখ্যা তুলে ধরছে এবং দাসপ্রথা ও বর্ণবৈষম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আড়াল করছে।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।