দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ফলে চলতি বছরের মে মাসে ভারতের শিল্পোৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। সোমবার প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদরা মে মাসে শিল্পোৎপাদন ৪ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তবে প্রকৃত প্রবৃদ্ধি সেই পূর্বাভাস ছাড়িয়ে ৫ দশমিক ১ শতাংশে পৌঁছায়। এর আগে এপ্রিলে সংশোধিত হিসাবে শিল্পোৎপাদন বেড়েছিল ৪ দশমিক ৯ শতাংশ।
সরকারের সংশোধিত ২০২২-২৩ ভিত্তিবর্ষ অনুযায়ী এটি দ্বিতীয় শিল্পোৎপাদন সূচক প্রকাশ। নতুন পদ্ধতিতে কারখানার উৎপাদন হিসাবের ক্ষেত্রে পাইকারি মূল্যসূচকের পরিবর্তে উৎপাদকমূল্যভিত্তিক হিসাব গ্রহণ করা হয়েছে।
মে মাসে উৎপাদন খাতের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৫ শতাংশ, যা এপ্রিলের সংশোধিত ৬ দশমিক ১ শতাংশের তুলনায় কিছুটা কম। তবে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়ে ৯ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৬ শতাংশ।
খনি খাতে সংকোচন অব্যাহত থাকলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মে মাসে এ খাতের উৎপাদন ১ দশমিক ৬ শতাংশ কমেছে। এপ্রিলে এ খাতে পতনের হার ছিল ৩ দশমিক ৮ শতাংশ।
ভোক্তা টেকসই পণ্য, যেমন গাড়ি ও মোবাইল ফোনের উৎপাদন মে মাসে ৭ দশমিক ২ শতাংশ বেড়েছে, যা এপ্রিলে ছিল ৫ দশমিক ৬ শতাংশ। একই সময়ে খাদ্যপণ্য ও ব্যক্তিগত পরিচর্যা সামগ্রীর মতো ভোক্তা অ-টেকসই পণ্যের উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ। এপ্রিলে এ প্রবৃদ্ধির হার ছিল মাত্র ০ দশমিক ২ শতাংশ।
মূলধনী পণ্য উৎপাদনও শক্তিশালী ধারা বজায় রেখেছে। মে মাসে এ খাতের উৎপাদন ১২ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা এপ্রিলে ছিল ১২ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম দুই মাস, এপ্রিল ও মে মিলিয়ে ভারতের শিল্পোৎপাদন গড়ে ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ে এ প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ১ শতাংশ।
সূত্র: রয়টার্স
এমএস/