দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান জানিয়েছে, বুধবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ইরান–কাতার বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা বাস্তবায়ন এবং ইরানের জব্দ থাকা সম্পদ ছাড়ের বিষয়টি গুরুত্ব পাবে।
মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘দোহায় কাতারের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে সমঝোতা স্মারকের কয়েকটি ধারা বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। এর মধ্যে ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করার বিষয়টিও রয়েছে।’
তবে তিনি স্পষ্ট করে জানান, আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে ইরানি আলোচকদের কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার দোহায় পৌঁছেছেন। তারা কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন।
তবে তিনি জোর দিয়ে বলেন, দোহায় অবস্থানকালে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো বৈঠক হবে না।
আল-আনসারি আরও জানান, ইরানের প্রায় ৬০০ কোটি ডলারের জব্দ অর্থ এখনও তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি। তবে আলোচনায় অগ্রগতির ভিত্তিতে ওই অর্থ ছাড়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
সূত্র: সিএনএন
এমএস/