দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক মেনে চললে ইরানও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বোঝাপড়া একটি দ্বিপক্ষীয় বিষয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক মেনে চলে, তাহলে আমরাও আমাদের দায়িত্ব ও প্রতিশ্রুতি পালন করবো।
পেজেশকিয়ান আরও বলেন, অযৌক্তিক দম্ভ ও ভিত্তিহীন হুমকির জবাবে আমাদের নীতি হলো— সিদ্ধান্ত গ্রহণে যুক্তিবাদ ও মানবিক মর্যাদাকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপের ক্ষেত্রে দৃঢ় ও নির্ভীকভাবে নিজেদের অবস্থান রক্ষা করা।
তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এবং সমঝোতা বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক নজর রয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান আলোচনার অনুরোধ করার পর মঙ্গলবার কাতারের রাজধানীতে ইরানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে বলেন, ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। এটি দোহায় অনুষ্ঠিত হবে।
তবে এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন ‘টেকনিক্যাল টিমের’ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার বিষয়ে বর্তমানে তাদের কোনো পরিকল্পনা নেই। সূত্র: আল-জাজিরা
কে