দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষরের কয়েকদিন পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রোববার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ ও মাইফাদুন এলাকায় হিজবুল্লাহর তিনটি ‘কমান্ড সেন্টার’-এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে হিজবুল্লাহ যে লঞ্চার ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাত, সেটিও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা।
অন্যদিকে সোমবার পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ ও মাইফাদুনে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। সংগঠনটি এসব হামলাকে ‘যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।
গত শুক্রবার ওয়াশিংটনে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিকে উভয় পক্ষই স্থায়ী সমাধানের প্রথম ধাপ হিসেবে বর্ণনা করেছিল। চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবাননের দুটি এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে।
তবে চুক্তি স্বাক্ষরের মাত্র দুই দিন পরই দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অনুমোদন দেয় ইসরায়েল।
এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা কার্যকর করতে হলে লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে।
সূত্র: সিএনএন
এমএস/