দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে একাধিক রাজনীতিক, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
রোববার ভোরে রাজধানী বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অভিযান চালিয়ে কাউন্টার টেররিজম সার্ভিসের (সিটিএস) বিশেষ ইউনিট কয়েকজন রাজনীতিক ও কর্মকর্তার বাসভবনে অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করে বলে নিরাপত্তা ও আইনগত সূত্র জানিয়েছে।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরাক সরকার।
সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী আলি আল-জায়েদির সরাসরি নির্দেশে এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এটিকে একটি বৃহত্তর দুর্নীতিবিরোধী অভিযানের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে জ্বালানি মন্ত্রণালয়ের এক উপমন্ত্রীসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই নতুন করে আরও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় বলে জানানো হয়েছে।
গ্রিন জোন এলাকায় অধিকাংশ শীর্ষ সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাসভবন ও কার্যালয় অবস্থিত। অভিযান চলাকালে কিছু সন্দেহভাজন পালিয়ে যায় বলেও জানা গেছে, যার ফলে ওই এলাকার প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
নিরাপত্তা সূত্রগুলো বলছে, আগামী দিনগুলোতেও এই দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকতে পারে।
/অ