দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই সরকারি সফরে ইরাকের রাজধানী বাগদাদের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (২৭ জুন) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।
সফরকালে ইরাকের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আরাগচি। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ও গুরুত্ব পাবে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিস্তারিত কর্মসূচি বা আলোচ্যসূচি প্রকাশ করেনি। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র: আল জাজিরা
এমএস/