দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন ও গোলাবর্ষণের ঘটনায় উভয় পক্ষেই বেসামরিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
রাশিয়ার সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় সীমান্তসংলগ্ন একটি গ্রামের কাছে গাড়িতে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগর কোভালচুক টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, স্থানীয় সময় শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ১২৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীমুখী একাধিক ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে। রুশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শনিবার মস্কোর দিকে আসা অন্তত ২৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গানঝা জানান, নিকোপল এলাকায় রুশ বাহিনীর ৪০টির বেশি ড্রোন ও গোলাবর্ষণে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
দিনিপ্রো নদীর তীরে অবস্থিত নিকোপল শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত এবং এটি প্রায়ই রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রাশিয়ান-নিয়ন্ত্রিত অংশের প্রশাসনিক প্রধান দেনিস পুশিলিন দাবি করেছেন, হরলিভকা ও মাকিইভকা শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
সূত্র: সিএনএন
এমএস/