• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

উত্তর কোরিয়াকে মোকাবিলায় ৫ লাখ ‘ড্রোন পাইলট’ গড়ে তুলবে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ জুন ২০২৬, ০৭:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার জবাবে ড্রোন ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। এ পরিকল্পনার অংশ হিসেবে পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধাকে’ প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেনাবাহিনীর সম্মুখসারির ইউনিটগুলোতে ১০ হাজার ড্রোন বিতরণ করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রতিরক্ষামন্ত্রী আহন গিউ-ব্যাক জানান, শুরুতে ২০২৯ সালের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও মেরিন বাহিনীর জন্য এক লাখ ১০ হাজার ড্রোন সরবরাহের পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে ৬০ হাজার করা হয়েছে। এর মধ্যে ২০২৬ সালের মধ্যেই ১১ হাজার ড্রোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটে ড্রোন বিতরণ করা হবে, যাতে অন্য অস্ত্রের মতোই সৈন্যরা সহজে ড্রোন ব্যবহার করতে পারেন।

আহন গিউ-ব্যাক বলেন, ‘ড্রোন শুধু কয়েকটি বিশেষ ইউনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি সৈন্যের জন্য এটি রাইফেলের মতো দ্বিতীয় ব্যক্তিগত অস্ত্র হওয়া উচিত। কম খরচের ড্রোনের ব্যাপক ব্যবহার যুদ্ধের ধরন বদলে দিচ্ছে।’

ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েই উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশই ড্রোন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এসব সংঘাতে ড্রোনকে যুদ্ধের ‘গেমচেঞ্জার’ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, নিরাপত্তার স্বার্থে চীনা যন্ত্রাংশের পরিবর্তে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ড্রোন তৈরি করা হবে।

তিনি বলেন, ‘উত্তর কোরিয়াও দ্রুত তাদের ড্রোন সক্ষমতা বাড়াচ্ছে। এটি দক্ষিণ কোরিয়ার সামরিক ও বেসামরিক অবকাঠামোর জন্য আরও বড় হুমকি হয়ে উঠছে।’

সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত সময়ে কম খরচের ২০ হাজারের বেশি ড্রোন সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ও আত্মঘাতী ড্রোনও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সামরিক সরঞ্জাম ক্রয়ের নীতিমালাতেও পরিবর্তন আনা হবে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ায় ড্রোন ব্যবহারের বিষয়টি রাজনৈতিকভাবেও আলোচনায় এসেছে। উত্তর কোরিয়ায় একটি সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে চলতি মাসেই সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযোগ রয়েছে, ২০২৪ সালে সামরিক আইন জারির যৌক্তিকতা প্রমাণে তিনি ওই ড্রোন অনুপ্রবেশের ঘটনা ব্যবহার করতে চেয়েছিলেন।

আরও পড়ুন

দুর্নীতির অভিযোগে চীনে ৬ শীর্ষ জেনারেলসহ ১৩ জন বহিস্কার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ প্রায় ৬৯ হাজার

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তানও

এর পরিপ্রেক্ষিতে বর্তমান প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সরকার আগের ড্রোন অপারেশন কমান্ড বিলুপ্ত করে নতুন একটি সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে। নতুন সংস্থাটি মূলত নীতিনির্ধারণ ও সক্ষমতা উন্নয়নে কাজ করবে, আর পৃথক সামরিক ইউনিটগুলো স্বাধীনভাবে অভিযান পরিচালনার ক্ষমতা পাবে।

এদিকে জনসংখ্যা হ্রাসের কারণে সেনাসংখ্যা কমে যাওয়ায় যুদ্ধ সক্ষমতা ধরে রাখতে স্বয়ংক্রিয় ও মনুষ্যবিহীন সামরিক ব্যবস্থার ওপর নির্ভরতা আরও বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া।

এমএস/

  • ড্রোন
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন ও গোলাবর্ষণ, দুই পক্ষেই নিহত বেসামরিক নাগরিক
রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন ও গোলাবর্ষণ, দুই পক্ষেই নিহত বেসামরিক নাগরিক
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা
বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
এক রাতে রাশিয়ায় ৬৬০টি ড্রোন দিয়ে হামলা করেছে ইউক্রেন
এক রাতে রাশিয়ায় ৬৬০টি ড্রোন দিয়ে হামলা করেছে ইউক্রেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।